আমুদরিয়া নিউজ:নাসিকে লিভ-ইন সঙ্গী বসন্ত গোরখনাথ সাতপুতে (৪০)-কে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে হাসিনা শেখের বিরুদ্ধে। পুলিশের দাবি, গলা কেটে হত্যার পর প্রায় ১৮ ঘণ্টা তাঁর দেহ বাড়িতে রাখা হয়। পরে গভীর রাতে গাড়িতে করে কাসারা ঘাটে নিয়ে গিয়ে দেহ ফেলে দেওয়া হয়।এই ঘটনায় লিভ-ইন সঙ্গী হাসিনা শেখ-সহ সাহিল শাহ ও মইন শাহকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের প্রকৃত কারণ খতিয়ে দেখছে নাসিক ক্রাইম ব্রাঞ্চ।
Total Views:
0