আমুদরিয়া নিউজ:নদীয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে গত রাতে একদল দুষ্কৃতী গুলি করে হত্যা করে। এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে এবং অবিলম্বে সমস্ত অপরাধীকে খুঁজে বের করে শাস্তির দাবিতে কাল রবিবার ১৬ আগষ্ট শিলিগুড়ির হাসমিচক থেকে দার্জিলিং জেলা কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি চলাকালীন সেই একই সময়ে ওই এলাকায় বিজেপিরও একটি মিছিল থাকায় হাসমিচকে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। দুই দলের কর্মী-সমর্থকদের মুখোমুখি অবস্থানের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাহিনী। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Total Views:
0