আমুদরিয়া নিউজ:পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি স্বাধীনতা দিবসের ভাষণে দাবি করেছেন যে, পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুরা তাদের দেশেই স্বাধীন ও স্বাচ্ছন্দ্যে থাকতে বেশি পছন্দ করেন। তবে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং জোরপূর্বক ধর্মান্তকরণের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন সমালোচকরা। পাশাপাশি, সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বের জল্পনার মধ্যে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করতেই জারদারি এমন মন্তব্য করেছেন বলেও মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
Total Views:
0