আমুদরিয়া নিউজ:লাগাতার বর্ষণে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। হড়পা বান ও ধসের জেরে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন পাঁচজন সেনা জওয়ান। আপার সুবানসিরি জেলায় ধসে চাপা পড়ে চারজনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, দিবং উপত্যকায় হড়পা বানে অস্থায়ী শিবির ভেসে গিয়ে পাঁচজন সেনা জওয়ান নিখোঁজ হয়েছেন। দু’জনকে উদ্ধার করা গেলেও বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। বর্ষার এই তাণ্ডবে রাজ্যজুড়ে রাস্তা, সেতু, বিদ্যুৎ ও পানীয় জল প্রকল্প সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
Total Views:
0