আমুদরিয়া নিউজ:দুর্গাপুজোর প্রস্তুতির মাঝে কলকাতার দেশপ্রিয় পার্কে পুজো কমিটির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে মণ্ডপে ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা ও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গত ৯ আগস্ট রাতে বহিরাগত একদল যুবক মণ্ডপে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠার পর ১১ আগস্ট রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার জেরে বর্তমানে দেশপ্রিয় পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে।
Total Views:
0