আমুদরিয়া নিউজ:১৯৯১ সালের ভয়ংকর জম্মু রেলওয়ে স্টেশন বিস্ফোরণ কাণ্ডের দীর্ঘ ৩৫ বছর পর নাগাল মিলল শেষ পলাতক অভিযুক্তের। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সেজে আত্মগোপন করে ছিল সে। পলাতক আলতাফ হুসেন শেখের বিরুদ্ধে ‘টাডা’ আইনে মামলা দায়ের করা হয়েছে। ১৯৯১ সালের ২ এপ্রিল জম্মু রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সংঘটিত বিস্ফোরণে তিনজনের প্রাণহানি ও আঠারোজন জখম হয়েছিলেন। অবশেষে অভিযুক্তের গ্রেফতারির মধ্যে দিয়ে পুরনো সন্ত্রাসবাদী মামলার আইনি প্রক্রিয়ার একটি অধ্যায়ের অবসান ঘটল।
Total Views:
0