আমুদরিয়া নিউজ:শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান ও দেশপ্রেম নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বছরভর একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। সরকারি কমিটির বৈঠকে নিউ টাউনের ইকো পার্কে ১২৫ ফুট উঁচু মূর্তি ও সংগ্রহশালা তৈরির কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটায় তৈরি হবে ‘স্যার আশুতোষ মুখোপাধ্যায়’ লাইব্রেরি ও মিউজিয়াম। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে তাঁর জীবন ও অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া দুটি বিশেষ গ্রন্থ প্রকাশ এবং সাধারণ মানুষের পরামর্শ নিতে একটি ডিজিটাল পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীন ভারতের পরিকাঠামো গঠন এবং ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ গড়ার লক্ষ্যেই এই ব্যাপক কর্মযজ্ঞ সাজানো হয়েছে।
Total Views:
0