হিমাচলপ্রদেশে ধস ও হড়পা বানে বিপর্যস্ত জনজীবন

Himachal Pradesh hit hard by landslides and flash floods

আমুদরিয়া নিউজ:হিমাচল প্রদেশে অবিরাম বৃষ্টি,  ধস ও হড়পা বানে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দুর্ঘটনায় এ পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে এবং এখনও ২৫৭ জন নিখোঁজ রয়েছেন। রাজ্যজুড়ে প্রায় ২৫৯টি রাস্তা বন্ধ হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আনুমানিক ৮৮৬ কোটি টাকার সরকারি সম্পত্তি ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মান্ডি, কুল্লু ও শিমলা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্ডিতে  ১২০টি বেশি রাস্তা বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি বহু ট্রান্সফরমার অচল হয়ে বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। আবহাওয়া দফতর ৫টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। রাস্তা পরিষ্কার ও ত্রাণ সরবরাহের কাজ চলছে, তবে লাগাতার বর্ষণে উদ্ধারকাজে বাঁধা সৃষ্টি হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *