আমুদরিয়া নিউজ:চোরের হাত থেকে বাঁচাতে জমি বিক্রির ৫ লক্ষ টাকা প্লাস্টিকে মুড়ে খেতের মাটিতে পুঁতে দিয়েছিলেন রাজস্থানের এক কৃষক। মদের নেশায় তিনি টাকা লুকানোর জায়গা ভুলে যান। এক বছর পর সেই টাকা উদ্ধার হয়। প্লাস্টিকের মুখটি খুলে দেখা যায় উইপোকা সব নোট কেটে কুচোকুচো করে দিয়েছে। ব্যাঙ্ক থেকে সাহায্য না পেয়ে সর্বস্ব হারিয়ে এখন কপাল চাপড়াচ্ছে কৃষকের পরিবার।
Total Views:
0