আমুদরিয়া নিউজ:বৃহস্পতিবার ওড়িশার চাঁদিপুর থেকে ভারতের শক্তিশালী মধ্য-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪-এর সফল পরীক্ষা হলো।
দুই ধাপের এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় ২০ মিটার, ওজন ১৭ টন এবং সর্বোচ্চ ১,০০০ কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে। এতে থাকা আধুনিক প্রযুক্তির সাহায্যে এটি ৪,০০০ কিমি দূর থেকেও নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এটি পরমাণু বোমা এবং সাধারণ বোমা—উভয়ই বইতে পারে।
অত্যাধুনিক নেভিগেশন ও গাইডেন্স প্রযুক্তির কারণে এর সার্কুলার এরর প্রোবেবল (CEP) ১০০ মিটারেরও কম, অর্থাৎ এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই পরীক্ষায় ভারতের প্রতিরোধ ক্ষমতা এবং দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি আরও অনেক বেশি শক্তিশালী হলো।
Total Views:
0