আমুদরিয়া নিউজ:বাংলাদেশের বিভিন্ন নদ-নদী, জলাশয় ও সমুদ্রের মাছে মাইক্রোপ্লাস্টিকের পেয়েছেন গবেষকরা। প্লাস্টিক বর্জ্য ভেঙে তৈরি ৫ মিলিমিটারের কম আকৃতির এসব কণা জলজ মাধ্যমে মাছের শরীরে প্রবেশ করছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আড়িয়ল বিলের কই, বাটা, মেনি, গুলশা টেংরা ও পুঁটি মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। যার মধ্যে কই মাছে এর পরিমাণ সবচেয়ে বেশি। উদ্বেগের বিষয় হলো, মাছের অন্ত্র ছাড়াও এর মাংসপেশিতেও মাইক্রোপ্লাস্টিক মিলেছে। তবে মানুষের শরীরে এর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি ঠিক কতটা, তা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা এখনও চলছে।
Total Views:
0