জইশ-ই-মহম্মদ জঙ্গিদের সঙ্গে যোগসাজশ রয়েছে সন্দেহে ধৃত হামিমের মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে ঝাড়খন্ড থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(STF)। অর্পিতা হানি ট্র্যাপ ও অপহরণের কাজ করতেন বলে সন্দেহ করা হচ্ছে। তারা পূর্ব বর্ধমান ও কলকাতার নিউটাউন এলাকা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বেশ কয়েকজন ভিআইপির গতিবিধির ওপর নজর রাখছিলেন বলে পুলিশের দাবি। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত ডিজিটাল ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এসটিএফ।
Total Views:
0