BTS এবং KATSEYE-এর অ্যালবাম ডিজাইন কেন হুবহু, বিতর্ক

BTS and KATSEYE album plagiarism controversy.

আমুদরিয়া নিউজ: বিটিএস(BTS)-এর সাম্প্রতিক ‘ARIRANG’ অ্যালবামের ট্র্যাকলিস্ট ডিজাইনের সাথে মিল থাকার কারণে তাদেরই একই ম্যানেজমেন্টের আওতাধীন গার্লস গ্রুপ ক্যাটসাই (KATSEYE)-এর আসন্ন ‘WILD’-এর ট্র্যাকলিস্টের বিরুদ্ধে অনুকরণ বা চুরির (Plagiarism) অভিযোগ উঠেছে।
বিটিএস-এর ভক্তরা (ARMY) সমাজমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে দেখিয়েছেন যে, উভয় ডিজাইনেই ব্যাকগ্রাউন্ড, স্যান্স-শেরিফ ফন্ট এবং ওভারল্যাপিং লাল টেপের ওপর কালো অক্ষরের ব্যবহার করা হয়েছে। যা হুবহু এক। এই ঘটনাটি একই লেবেলের অধীনে থাকা শিল্পীদের সৃষ্টিশীল স্বাধীনতা এবং কে-পপ (K-pop) বাজারে মৌলিকত্বের ঘাটতি নিয়ে একটি বিতর্কের জন্ম দিয়েছে। যা আগামী ১৪ই আগস্ট মুক্তি পেতে চলা ‘WILD’ অ্যালবামের ওপর এক ধরণের নেগেটিভ প্রভাব ফেলতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *