হাল প্রাইড উৎসবের ২৫ বছর

25 Years of Pride: Shining Together, Stronger Forever.

আমুদরিয়া নিউজ: যুক্তরাজ্যের হাল শহরে বর্ণাঢ্য প্যারেড ও নানা আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের জন্য আয়োজিত ‘প্রাইড ইন হাল’ উৎসবের ২৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে। ২০০২ সালে ছোট পরিসরে শুরু হওয়া এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে প্রতি বছর ১০ লাখ পাউন্ডেরও লেনদেন হচ্ছে। এ বছরের উৎসবে শহরের প্রধান চত্বরটিকে সাময়িকভাবে ‘ট্রান্সস্কোয়ার ‘ নামকরণ করা হয়। এতে বিভিন্ন সঙ্গীত দল, ক্রীড়া ক্লাব ও স্বাস্থ্যসেবা কর্মীরা অংশ নেন। আয়োজক এবং অংশগ্রহণকারীরা জানান, বর্তমানে নানা সামাজিক ও রাজনৈতিক আক্রমণের মুখে এ ধরনের অন্তর্ভুক্তিমূলক উৎসব এবং পারস্পরিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *