চরমপন্থী’ রামধনু রঙের শার্ট পরার অপরাধে রাশিয়ান ফেমবয় রাজনীতিবিদের ১০ দিনের জেল

Russia jails politician for rainbow shirt.

আমুদরিয়া নিউজ: রাশিয়ার মস্কোর মিউনিসিপ্যাল ডেপুটি পদপ্রার্থী দানিল নিওনভকে (Daniil Neonov) একটি টেলিগ্রাম ভিডিওতে রামধনু রঙের “LOVE” লেখা টি-শার্ট পরার অপরাধে ১০ দিনের প্রশাসনিক কারাদণ্ড দেওয়া হয়েছে। রাশিয়ার একটি আদালত এই পোশাকটিকে ‘চরমপন্থী’ প্রতীক প্রদর্শনের শামিল বলে রায় দিয়েছে। নিজেকে ‘ফেমবয়’ হিসেবে পরিচয় দেওয়া নিওনভকে গ্রেপ্তারের পর থানায় মারধর করা হয় এবং দীর্ঘ সাত ঘণ্টা কোনো আইনজীবীর সহায়তা পেতে দেওয়া হয়নি। আদালতে তিনি দাবি করেন যে তাঁর শার্টের রামধনুতে সাতটি রঙ ছিল, যেখানে এলজিবিটিকিউ+ (LGBTQ+) প্রাইড ফ্ল্যাগে ছয়টি রঙ থাকে। তবে আদালত তা প্রত্যাখ্যান করে তাঁকে সর্বোচ্চ শাস্তি দেয়। এই সাজার কারণে তিনি আগামীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতাও হারিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *