আমুদরিয়া নিউজ : রাজনৈতিক জীবনের বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব এখন নতুনভাবে জীবন সাজানোর চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা হারানোর পর এবং নিজে মেয়র পদ থেকে সরে যাওয়ার পর তিনি কার্যত একাকী সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন।
মন ভালো রাখতে তিনি বই লেখা শুরু করেছেন, পাশাপাশি দীর্ঘদিন পর ফের ওকালতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আগে শিলিগুড়ি আদালতে আইনজীবী হিসেবে কাজ করলেও এবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ-এ আইন পেশা শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁর।
গৌতম দেব জানিয়েছেন, তিনি স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন এবং অন্যদের কাজের দায় তাঁর নয়। অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েও তিনি আক্ষেপ প্রকাশ করেন। তাঁর দাবি, ২০১৫ সালে শিলিগুড়ি পুরভোটে তাঁকে দাঁড়াতে দেওয়া হলে ফল অন্যরকম হতে পারত।