আমুদরিয়া নিউজ : রাজ্য বাজেটে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। আগে উপভোক্তারা মাসে ১,০০০ টাকা করে পেতেন, এখন থেকে তা বেড়ে মাসিক ১,৫০০ টাকা করা হয়েছে।
নতুন আবেদনকারীরা কীভাবে আবেদন করবেন, তা নিয়ে জানানো হয়েছে যে, রাজ্য সরকারের আয়োজিত জনকল্যাণ শিবিরে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদনপত্র পাওয়া যাবে। সেখান থেকেই ফর্ম সংগ্রহ করে আবেদন করা যাবে।
এছাড়া জানানো হয়েছে, শিবির শেষ হওয়ার পর সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ নাগরিকদের আবেদনপত্র পৌঁছে দেবেন এবং প্রয়োজন হলে ফর্ম পূরণে সাহায্য করবেন।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দ্রুত বর্ধিত হারে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির অপেক্ষায় থাকা উপভোক্তাদের জন্য এটি একটি বড় সিদ্ধান্ত বলে অনেকে মনে করছেন ।
Total Views:
0