বিদেশ থেকে ফিরে পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য রচনার

আমুদরিয়া নিউজ  :  রচনা বন্দদ্যোপাধ্যায় সম্প্রতি রাজনৈতিক মন্তব্যে বলেন, গত ১৫ বছরে রাজ্যে তেমন উন্নয়ন দেখা যায়নি, কিন্তু গত ১–২ মাসে কাজের গতি অনেক বেড়েছে বলে তাঁর মনে হয়েছে।

তিনি জানান, বিদেশ থেকে ফিরে তিনি দেখেছেন দ্রুত উন্নয়নমূলক কাজ হচ্ছে এবং কেন্দ্র ও রাজ্যের শাসক দল একসঙ্গে থাকলে কাজ করতে সুবিধা হয় বলে মন্তব্য করেন।

এর পাশাপাশি তিনি অতীতে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রশংসাও করেন, তবে বর্তমানে উন্নয়ন ও কাজের বাস্তব অগ্রগতি নিয়েই তাঁর মূল বক্তব্য ঘুরে দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে, তাঁর মন্তব্যে রাজ্যের উন্নয়ন, রাজনৈতিক অবস্থান এবং দলীয় সমর্থন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *