আমুদরিয়া নিউজ : মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রিয় বন্ধু কুমুদ রানের মৃত্যুর খবর পেয়ে সলমান খান আবেগতাড়িত হয়ে পড়েন এবং কান্নাজড়িত অবস্থায় হাসপাতাল থেকে বের হন বলে দাবি করা হয়েছে। এরপর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে শ্মশানে গিয়ে শেষকৃত্যে অংশ নেন। বন্ধুর মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন। সলমনের মতো একজন তারকাকে প্রিয়জনের শোকে এভাবে ভেঙে পড়তে দেখে তাঁর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরাও গভীরভাবে ব্যথিত হয়েছেন। শেষকৃত্যের স্থান থেকে সলমনের আবেগঘন মুহূর্ত ও বিধ্বস্ত চেহারার দৃশ্য যা পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।