আমুদরিয়া নিউজ : জনপ্রিয় অভিনেত্রী ও বিধায়ক জুন মালিয়া অভিযোগ করেছেন যে পশ্চিম মেদিনীপুরে নিজের বিধানসভা কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করতে গিয়ে তিনি দলীয় একাংশের অসহযোগিতা ও বাধার মুখে পড়ছেন। তিনি দাবি করেন, এই বাধা ও প্রশাসনিক সমন্বয়ের অভাব এলাকার উন্নয়নকে ব্যাহত করছে এবং কাজের অগ্রগতিতে সমস্যা তৈরি করছে।
কোলাঘাটে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠকে তিনি অভিযোগ করেন যে গত দুই বছর ধরে দলীয় অসহযোগিতার কারণে নিজের সংসদীয় এলাকায় উন্নয়নমূলক কাজ করতে তিনি বাধার মুখে পড়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অস্থিরতা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
Total Views:
0