আমুদরিয়া নিউজ : নাসা চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগোল। সংস্থাটি জানিয়েছে, ২০৩২ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে পারমাণবিক ও সৌরশক্তি চালিত আধা-স্থায়ী আবাসন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য প্রায় ২০ হাজার কোটি ডলার বরাদ্দ করা হয়েছে।
চাঁদে মানুষের বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তুলতে Blue Origin-সহ একাধিক মার্কিন সংস্থাকে রোবটিক ল্যান্ডার, হপিং ড্রোন এবং বিশেষ যান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এই যন্ত্রগুলি প্রথমে চাঁদের দুর্গম এলাকা খুঁজে মানচিত্র তৈরি করবে এবং ভবিষ্যৎ মানব অভিযানের পথ প্রস্তুত করবে। নাসার ‘আর্টেমিস’ অভিযানের লক্ষ্য হল চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করে ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণা, মূল্যবান খনিজ উত্তোলন এবং মঙ্গলগ্রহ অভিযানের প্রস্তুতি আরও সহজ করা। ইতিমধ্যেই অভিযানের দ্বিতীয় ধাপে নভোচারীদের চাঁদের চারপাশে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।