আমুদরিয়া নিউজ : বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান–এর সাফল্যের আড়ালে রয়েছে এক সংগ্রামময় শুরু। তরুণ বয়সে সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি স্বপ্ন দেখতেন বড় কিছু করার। সেই সময় মায়ের কাছ থেকে টাকা ধার করে একটি ক্যামেরা কিনে তিনি কাজ শুরু করেন এবং কলকাতার রাস্তায় একটি শর্ট ফিল্ম শুট করেন।কলকাতার সংস্কৃতি, মানুষ ও শহরের পরিবেশ তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। পরবর্তীতে তিনি নিজেও জানিয়েছেন, এই শহরে এসে তাঁর প্রথম দিকের চলচ্চিত্রচর্চা আরও গতি পায়।
দিল্লি থেকে মুম্বইয়ে এসে শাহরুখ ধীরে ধীরে টেলিভিশন ও ছোট চরিত্র দিয়ে অভিনয় শুরু করেন এবং পরিশ্রম ও সংগ্রামের মধ্য দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করেন। আজ তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেও কলকাতার প্রতি তাঁর আবেগ ও সংযোগ আজও অটুট।
Total Views:
0