আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত ব্যাডমিন্টনের প্রতি বিশেষ আগ্রহ থাকায় প্রশাসনিক ব্যস্ততার মাঝেও নিয়মিত ব্যাডমিন্টন চর্চা করেন। জানা গিয়েছে, ২০২২ সালে বানতলায় একটি ব্যাডমিন্টন সেন্টার তৈরি করেন তিনি , যেখানে বর্তমানে খেলোয়াড় তৈরির প্রস্তুতি চলছে। তাঁর দাবি, এই সেন্টারে কেন্দ্রীয় স্তরের প্রতিযোগিতাও আয়োজন করা সম্ভব।