মাসে মাসে উত্তরবঙ্গ সফরের আশ্বাস

আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার শিলিগুড়ি সফরে এসে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি জানান, প্রতি মাসেই উত্তরবঙ্গ সফরে আসবেন এবং উন্নয়নের ক্ষেত্রে উত্তরবঙ্গকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এরপর শিলিগুড়ির বিজেপি জেলা কার্যালয়ে গিয়ে দলীয় নেতৃত্ব ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি এবং মানুষের প্রত্যাশা পূরণে নতুন সরকার কাজ করবে। পাশাপাশি সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সরাসরি পরামর্শ দেওয়ার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *