আমুদরিয়া নিউজ: মেসি কাণ্ড নিয়ে ফের কড়া অবস্থান নিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সাংবাদিক বৈঠকে তিনি এই ঘটনাকে ক্রীড়াজগতের অন্যতম ‘কালো অধ্যায়’ বলে উল্লেখ করেন। কেলেঙ্কারির সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
এছাড়া, ইভেন্ট ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে সাধারণ মানুষের টাকা ফেরতের বিষয়েও কড়া বার্তা দেন নিশীথ প্রামাণিক। তাঁর দাবি, আয়োজক সংস্থাকে প্রত্যেকের টাকা ফেরত দিতেই হবে এবং কোনওভাবেই দায় এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।