আমুদরিয়া নিউজ : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর স্কুলের সিলেবাস বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস ও মোগল যুগের কিছু অংশ পাঠ্যবই থেকে বাদ যেতে পারে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি বিধায়ক সজল ঘোষ এ বিষয়ে সিঙ্গুর ও মোগল ইতিহাস বাদ দেওয়ার দাবি তুলেছেন। তবে এখনও সরকারি ভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি।