আবহাওয়ার খবর ১৫.০৫.২০২৬

আমুদরিয়া নিউজ : ১৫ মে, শুক্রবার রাজ্যের দুই প্রান্তে দু ধরনের আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে একরকম থাকবে আবহাওয়ার পরিস্থিতি। দক্ষিণবঙ্গে থাকবে সম্পূর্ণ ভিন্ন ছবি।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাহাড় ও ডুয়ার্স এলাকায় আবহাওয়া থাকবে বেশ অস্থির।

অন্যদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। বীরভূম ও মুর্শিদাবাদে বিচ্ছিন্নভাবে সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি আরও বাড়বে।

সব মিলিয়ে আজ গরম, মেঘ হওয়ার পরে ভ্যাপসা পরিস্থিতি, কয়েক পশলা বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মনিবলতে পারে। ফের সেই গরম ভাবটা অস্বস্তি বাড়াবে।

১৫ মে ২০২৬ | উত্তরবঙ্গের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

জেলা

সর্বোচ্চ

সর্বনিম্ন

দার্জিলিং

২০° সেলসিয়াস

১৪° সেলসিয়াস

কালিম্পং

২৩° সেলসিয়াস

১৭° সেলসিয়াস

জলপাইগুড়ি

৩০° সেলসিয়াস

২৪° সেলসিয়াস

আলিপুরদুয়ার

৩১° সেলসিয়াস

২৫° সেলসিয়াস

কোচবিহার

৩২° সেলসিয়াস

২৫° সেলসিয়াস

উত্তর দিনাজপুর

৩৪° সেলসিয়াস

২৬° সেলসিয়াস

দক্ষিণ দিনাজপুর

৩৩° সেলসিয়াস

২৫° সেলসিয়াস

মালদা

৩৫° সেলসিয়াস

২৭° সেলসিয়াস

শিলিগুড়ি

৩১° সেলসিয়াস

২৪° সেলসিয়াস

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *