স্বস্তিতে শেওড়াফুলির যৌনপল্লি

আমুদরিয়া নিউজ : রাজ্যে সরকার বদলের পর হুগলির শেওড়াফুলি যৌনপল্লিতে দেখা গেল উৎসবের আবহ। বিজেপি সরকার গঠনের পর যৌনকর্মীদের একাংশ গেরুয়া আবির খেলেন, মিষ্টি ও বিরিয়ানি বিলি করে আনন্দ উদযাপন করেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে চাঁদার নামে তোলাবাজি ও নানা ধরনের চাপের মধ্যে থাকতে হত। প্রতিবাদ করলে হুমকি, অত্যাচার এমনকি জল ও দুধের সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠেছে। নতুন সরকার আসার পর পরিস্থিতির পরিবর্তনের আশাতেই তাঁদের এই উদযাপন বলে জানিয়েছেন স্থানীয়রা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *