অ্যালেনের অনবদ্য সেঞ্চুরি

আমুদরিয়া নিউজ : দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুরন্ত জয়ে প্লে-অফের স্বপ্ন আরও উজ্জ্বল করল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ৬ ম্যাচে ৫ হার দিয়ে মরশুম শুরু করলেও এখন টানা চার ম্যাচ জিতে ছন্দে ফিরেছে রাহানের দল। দিল্লিকে ৮ উইকেটে হারিয়ে ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের ৭ নম্বরে উঠে এসেছে কেকেআর।

ম্যাচের নায়ক নিঃসন্দেহে ফিন অ্যালেন। মাত্র ৪৭ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১০টি ছক্কা। শেষ মুহূর্তে জয়ের জন্য যখন দরকার ছিল ২ রান এবং ব্যক্তিগত সেঞ্চুরির জন্য ৬, তখন মুকেশ কুমারের বলে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন এই  কিউই ব্যাটিং তারকা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *