আমুদরিয়া নিউজ : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নবান্নে সরকারি প্রকল্প ও ‘বিশ্ববাংলা’ লোগোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। মুখ্যসচিবের সাম্প্রতিক নির্দেশিকায় লোগো ব্যবহারের অনুপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে, যার ফলে সরকারি নথি ও ব্র্যান্ডিং থেকে ‘বিশ্ববাংলা’ চিহ্ন সরতে পারে বলে অনুমান করা হচ্ছে।
লোগোর মালিকানা নিয়ে আগেই বিতর্ক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নকশা করা এই প্রতীক সরকার ব্যবহার করলেও রাজনৈতিক পরিবর্তনের পর এর প্রয়োগ বন্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় অনুদানযুক্ত প্রকল্পগুলোর নামও কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।