আমুদরিয়া নিউজ : দলবিরোধী মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শিলিগুড়ি জেলা সভাপতি পাপিয়া ঘোষকে শোকজ করা হয়েছে। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে ডেরেক ও’ব্রায়েন চিঠি দিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন।
পাপিয়া ঘোষ আইপ্যাক, দলের অভ্যন্তরীণ কাজের ধরন, সিন্ডিকেট রাজ এবং কিছু নেতার অহংকার নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। পাশাপাশি শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এরপরই দল তাঁর কাছে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত বা ব্যক্তিগতভাবে জবাব তলব করেছে। তবে পাপিয়ার দাবি, তিনি কোনও দলবিরোধী মন্তব্য করেননি এবং যথাযথ জবাব দেবেন।