আমুদরিয়া নিউজ : নিয়মিত গ্রিন কার্ড সাক্ষাৎকারের পর ১৫০ দিন ICE হেফাজতে থাকার পরে অবশেষে স্বামী ম্যাথিউ মাররোর কাছে ফিরেছেন অ্যালান মাইকেল মাররো। নিউ ইয়র্কে সাংবাদিক বৈঠকে তিনি জানান, আটক অবস্থায় প্রতিদিন আতঙ্কে কাটত এবং বিভিন্ন ডিটেনশন সেন্টারে স্থানান্তরের সময় তাঁকে শিকল পরিয়ে রাখা হতো।
অ্যালানের আইনজীবী জানান, তাঁর কোনও অপরাধমূলক রেকর্ড নেই; একটি পুরনো রিমভাল অর্ডার সম্পর্কে তিনি অবগত ছিলেন না। কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান বলেন, এই ঘটনা দেখায় কীভাবে অভিবাসন ব্যবস্থা কখনও নিয়ম মেনে চলা মানুষদের বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে। ম্যাথিউর কথায়, “ভালোবাসা ওকে বাড়ি ফিরিয়ে এনেছে, কিন্তু ন্যায়বিচারের লড়াই এখনও বাকি।”