আমুদরিয়া নিউজ : বিধানসভা নির্বাচনের পর উত্তপ্ত রাজ্য রাজনীতির আবহে পাহাড়ের রাজনীতিতেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রোহিণী রোডের টোল প্লাজা ঘিরে। গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ঘোষণা করেছে, বৃহস্পতিবার থেকে রোহিণী রোডে কোনও যানবাহনকে আর টোল ট্যাক্স দিতে হবে না।
দলের অভিযোগ, গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অবৈধভাবে কর আদায় করছে এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে। জিএনএলএফ নেতৃত্বের দাবি, রোহিণী সড়ক সাধারণ মানুষের সম্পত্তি, তাই জোর করে কর আদায় মেনে নেওয়া হবে না।
কার্শিয়াং মহকুমা কমিটির সভাপতি নিমা লামা জানিয়েছেন, জনস্বার্থ রক্ষায় তাদের আন্দোলন চলবে। প্রশাসন টোল আদায় চালিয়ে গেলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দল।