‘শেষ ফোন’ শঙ্কর ঘোষকে

আমুদরিয়া নিউজ : বুধবার গভীর রাতে মধ্যমগ্রামের ভিভা সিটি হসপিটাল -এ শোকের আবহ তৈরি হয়, যখন জানা যায় শুভেন্দু অধিকারীর- ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। হাসপাতালে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ একাধিক নেতা।

জানা গিয়েছে, ঘটনার সময় রাত প্রায় ১০টা। উল্টোডাঙা থেকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ হস্টেলে ফেরার পথে ফোনে চন্দ্রনাথ রথের সঙ্গে অমিত শাহের কলকাতা সফর ও ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আলোচনা করছিলেন। আচমকাই ফোনের ওপারে চন্দ্রনাথের গলা জড়িয়ে যায় এবং গুলির শব্দ শোনা যায়। এরপর আর কোনও সাড়া মেলেনি। পরে বারবার ফোন ও মেসেজ করার পর এক অপরিচিত ব্যক্তি ফোন ধরে জানান, চন্দ্রনাথকে গুলি করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *