আমুদরিয়া নিউজ: বাংলার রাজনীতিতে ঐতিহাসিক পালাবদল। টানা ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবার সরকার গঠনের পথে বিজেপি। এই পরিবর্তনের ভোটযুদ্ধে সবচেয়ে আলোচিত মুখগুলির মধ্যে ছিলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। জয়ের পর রাজ্যবাসীর উদ্দেশে রত্নার বার্তা— এই লড়াই শুধু একটি আসনের নয়, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায়। এখন তাঁর লক্ষ্য, মেয়ের বিচার এবং স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করা।
জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ তাঁর এই সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে উৎসর্গ করেন।
বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় অগ্রাধিকার কী, সেই প্রশ্নে রত্না স্পষ্ট করেন— তাঁর মেয়ের মৃত্যুর নেপথ্যে যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির অভিযোগ রয়েছে, তার শিকড় কতটা গভীরে পৌঁছেছে তা খুঁজে বের করাই এখন তাঁর প্রথম লক্ষ্য।