আমুদরিয়া নিউজ : জলপাইগুড়ির মালবাজারের রূপায়ণ চন্দ কঠিন দারিদ্র্য ও পারিবারিক সংগ্রামের মধ্যেও জয়েন্ট এন্ট্রান্সে ৯৯.০১৯ পার্সেন্টাইল অর্জন করে সাফল্য পেয়েছে, যা সকলকে অবাক করেছে। শৈশবে বাবাকে হারানোর পর থেকে তার মা শুক্লা চন্দ বিভিন্ন কাজ করে সংসার চালিয়েছেন । সীমাহীন প্রতিকূলতার মধ্যেও রূপায়ণের এই সাফল্য এখন এলাকাজুড়ে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে ।
জানা গিয়েছে, রূপায়ণ মাল আদর্শ বিদ্যাভবনের দ্বাদশ শ্রেণির ছাত্র, সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে । তার লক্ষ্য আইআইটিতে পড়ে গবেষণা করা, বিশেষ করে আইআইটি রুরকি-তে ভর্তি হওয়া। সেই উদ্দেশ্যে সে এখন জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যা আগামী ১৭ মে কলকাতায় অনুষ্ঠিত হবে।