রিফ্রেশিং স্ট্রবেরি পুদিনা মোহিতো

আমুদরিয়া নিউজ : স্ট্রবেরি-পুদিনা মোহিতো তৈরির জন্য প্রয়োজন স্ট্রবেরি (৫–৬টি), চিয়া সিড (১ টেবিল চামচ), পুদিনাপাতা (৮–১০টি), লেবুর রস (১ টেবিল চামচ), চিনি সিরাপ বা মধু (২ টেবিল চামচ স্বাদমতো), ঠান্ডা জল (১ কাপ) এবং প্রয়োজনমতো বরফ।

স্ট্রবেরি-পুদিনা মোহিতো তৈরির জন্য প্রথমে চিয়া সিড ১০–১৫ মিনিট জলে  ভিজিয়ে ফুলিয়ে নিতে হবে। এরপর স্ট্রবেরি কেটে বা ব্লেন্ড করে হালকা চটকে নিতে হবে। একটি গ্লাসে স্ট্রবেরি, পুদিনাপাতা, লেবুর রস ও চিনি সিরাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ভেজানো চিয়া সিড যোগ করে কয়েক টুকরো বরফ  দিয়ে ঠান্ডা জল  ঢেলে পরিবেশন করতে হবে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *