আমুদরিয়া নিউজ : ঢাকা ও দিল্লি দীর্ঘ দেড় বছরের কূটনৈতিক উত্তেজনার পর ভিসা কার্যক্রম স্বাভাবিক করার দিকে এগোচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু শুরু করেছে, আর ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি ভিসা সেবায় ফিরবে বলে জানা গিয়েছে।
আরও জানা গিয়েছে, দুই দেশের মধ্যে ভিসা স্বাভাবিকীকরণ আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রাধিকার পেয়েছে। বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইসহ ভিসা কেন্দ্রগুলো চালু রয়েছে।সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও পারস্পরিক যোগাযোগের পর দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে উন্নতির পথে যাচ্ছে, যার অংশ হিসেবেই ভিসা কার্যক্রম পুনরায় পুরোদমে চালুর প্রস্তুতি চলছে।