DA মামলার পরবর্তী আপডেট সামনে

আমুদরিয়া নিউজ: রাজ্য সরকারের আবেদনের জেরে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আপাতত আরও এক দফা পিছিয়ে গেল। গত ১৫ এপ্রিল মহার্ঘ ভাতা সংক্রান্ত বহুল আলোচিত মামলার শুনানিতে পশ্চিমবঙ্গ সরকার জানায়, প্রথম ধাপে সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ প্রায় ৬,০০০ কোটি টাকা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের জমা দেওয়া রিপোর্ট নিয়ে যদি মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষের কোনও আপত্তি থাকে, তবে তারা হলফনামা আকারে নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন। এর মধ্যেই বুধবার মহার্ঘ ভাতা সংক্রান্ত বহুল প্রতীক্ষিত মামলার শুনানি আরও পিছিয়ে যায় এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয় আগামী ৬ মে। উল্লেখযোগ্যভাবে, তার আগেই শেষ হচ্ছে বাংলার ভোটপর্ব এবং ৪ মে প্রকাশিত হবে বিধানসভা নির্বাচনের ফল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *