ভক্তদের থেকে ১০০ টাকা করে চাওয়া নিয়ে বিতর্কে বৈভব সূর্যবংশী

আমুদরিয়া নিউজ :  আইপিএল ২০২৬-এ দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য পরিচিত বৈভব সূর্যবংশী এবার মাঠের বাইরে ভাইরাল ভিডিওর কারণে শিরোনামে। সেখানে তাকে ভক্তদের কাছে ছবি তোলার জন্য টাকা চাইতে দেখা যায়। ভক্তরা তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে হাসতে হাসতেই বৈভব সূর্যবংশী বলেন, “একটা ছবির জন্য ১০০ টাকা লাগবে।” মজার এই মুহূর্তে দেখা যায়, ছোট ভক্তরা বিষয়টিকে সিরিয়াসভাবে নিয়ে টাকা বের করতেও শুরু করে, এমনকি কেউ কেউ ২০০ টাকার নোটও এগিয়ে দেয়।

শুরুতে ১০০ টাকার বিষয়টি সিরিয়াস হতে থাকলে বৈভব সূর্যবংশী হেসে ফেলেন এবং দ্রুত জানান যে এটি কেবল মজার ছলে বলা হয়েছিল। এতে ভক্তরাও বিষয়টি বুঝে হাসিতে মেতে ওঠেন এবং পুরো পরিবেশ আবার হালকা ও আনন্দময় হয়ে যায়।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *