ভোটের আগে রাজনৈতিক ভূমিকায় পরমব্রত

আমুদরিয়া নিউজ: দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়-এর। সরকারি অনুষ্ঠান থেকে দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক—সব মিলিয়ে তাঁকে ঘিরে রাজনৈতিক জল্পনা ছিল প্রবল। অনেকের ধারণা ছিল, এবারের বিধানসভা নির্বাচনে তিনি হয়তো প্রার্থী হবেন। যদিও প্রার্থী না হলেও ভোটের মুখে সরাসরি তৃণমূলের প্রচারে নেমে কার্যত নিজের রাজনৈতিক ইনিংসের সূচনা করলেন তিনি।

দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূলের প্রচারে প্রথমবার সরাসরি ময়দানে নামলেন তিনি।  চক দিগনগর হাইস্কুল মাঠের  জনসভায় তৃণমূলের উত্তরীয় পরে পরমব্রত স্পষ্ট জানান, এখান থেকেই শুরু হচ্ছে তাঁর রাজনৈতিক পথচলা। প্রচারে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ২০২৬-এর এই নির্বাচন তাঁর কাছে কেবল ভোট নয়, বাংলা ও বাঙালির সম্মান রক্ষার লড়াই। তাই এই সংগ্রামে সকলের অংশগ্রহণ জরুরি বলেই তিনি মনে করেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *