আমুদরিয়া নিউজ : কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষা আবার শুরু হবে ১১ই মে থেকে। মূলত ভোটের জন্য বিভিন্ন কলেজে কেন্দ্রীয় বাহিনী থাকায় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১০ই এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ১৩ই এপ্রিলের পর থেকে পরীক্ষাগুলি আপাতত স্থগিত করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি পরীক্ষাগুলি ১১ থেকে ১৮ই মে পর্যন্ত নেওয়া হবে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে আগামী ৫ই মে পর্যন্ত স্নাতক স্তরের পঠন পাঠন অনলাইনে হবে।