আমুদরিয়া নিউজ : কলকাতা ও হাওড়ায ভোটগ্রহণ হবে ২৯ল এপ্রিল। শেষ মুহুর্তের ভোট প্রচারে কলকাতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। বলা যায়, গঙ্গা যেন বাংলার আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হয়। পবিত্র গঙ্গা জল সমগ্র সভ্যতার চিরন্তন চেতনা বহন করে চলেছে।
আজ সকালে কলকাতায় আমি হুগলি নদীর তীরে কিছু সময় কাটিয়েছি—মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের… pic.twitter.com/P3oZOywjKf
— Narendra Modi (@narendramodi) April 24, 2026
শুক্রবার কলকাতা ও লাগোয়া জেলায় সভা রয়েছে তাঁর। তার আগে ভোরে গঙ্গায় গিয়ে নৌকায় ঘোরাঘুরি করে ছবি তুললেন নিজেই।
গতকাল সন্ধ্যায়, হাওড়া থেকে কলকাতা পর্যন্ত দীর্ঘ রোড-শো’র সময় হাওড়া ব্রিজের ওপর ছিলাম। আর আজ সকালে, হুগলি নদী থেকে এই ব্রিজকে দেখলাম! pic.twitter.com/UQgblRsetj
— Narendra Modi (@narendramodi) April 24, 2026
মাঝিদের সঙ্গে কথা বললেন। জড়িয়ে ধরে নৌকার মাঝিদের কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করলেন।

সকলকে বললেন, ভোট দিতে যেতে। বেলা বাড়তে সেই নৌকাবিহারের নানা মুহূর্তের ছবি পোস্ট করলেন নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে। যা মুহূর্তে ১ মিলিয়ন ভিউ হয়ে ভাইরাল। দেখুন সেই ভিডিও, ছবি।
কলকাতা থেকে আরও কিছু মুহূর্ত। হুগলি নদীতে সত্যিই এক অনবদ্য সকাল। pic.twitter.com/ATKK0Ko47R
— Narendra Modi (@narendramodi) April 24, 2026