আমুদরিয়া নিউজ : মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দেশে জ্বালানি ও গ্যাসের সংকট দেখা দেওয়ায় LPG বুকিংয়ের অপেক্ষার সময় বেড়ে গিয়েছিল প্রায় ৪৫ দিন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন সরবরাহকারী সংস্থাগুলি ডেলিভারির সময় কমিয়ে এনে গ্রাহকদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছে।
জানা গিয়েছে, ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC) ভিত্তিক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, ফলে সিলিন্ডার ডেলিভারি উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় ৯২% হয়েছে। নিবন্ধিত মোবাইল নম্বরে DAC পাঠানোর মাধ্যমে ডেলিভারি প্রক্রিয়া আরও সুরক্ষিত ও দ্রুত করা হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের ঘাটতি এড়াতে বহু পরিবেশক রবিবারেও কাজ করছেন।