আমেরিকায় গুলিচালনায় ৮ শিশুর মর্মান্তিক মৃত্যু

আমুদরিয়া নিউজ: আমেরিকার লুইসিয়ানা অঙ্গরাজ্যের Shreveport শহরে রবিবার ভোরে এক ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশু নিহত হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তির জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, হামলাকারী একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে, যাদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয়ও ছিল।

জানা গিয়েছে, ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন, তবে তাদের শারীরিক অবস্থা এখনও স্পষ্ট নয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *