আমুদরিয়া নিউজ: রবিবার তারকেশ্বর থেকে কালনা-য় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আশ্বাস দেন। তিনি জানান, ইতিমধ্যেই ২৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে এবং বাকি আরও ৪ শতাংশ শীঘ্রই দেওয়া হবে। একই সভা থেকে তিনি কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। তার দিল্লি থেকে নেতারা আসার সঙ্গে সঙ্গেই এই সংস্থাগুলিও সক্রিয় হয়ে তল্লাশি ও গ্রেফতার চালাচ্ছে।তার মতে, বিরোধীরা শুধুমাত্র নির্বাচনের সময়ই সক্রিয় থাকে—“বসন্তের কোকিলের মতো”, ভোট মিটলেই আর তাদের দেখা মেলে না।