ড্রোনের নজরে বন্দে ভারত

আমুদরিয়া নিউজ:  ভারতীয় রেলে যাত্রী নিরাপত্তা জোরদার করতে বন্দে ভারত এক্সপ্রেসে বড় সিদ্ধান্ত নিয়েছে। আধুনিক পরিষেবা, দ্রুতগতি ও আরামদায়ক ভ্রমণের জন্য এই ট্রেন ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। গত এক বছরে প্রায় ৪ কোটি যাত্রী এতে ভ্রমণ করেছেন, যা ভারতীয় রেলের উন্নতির ইঙ্গিত দেয়।তবে জনপ্রিয়তার পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। এই পরিস্থিতিতে রেল কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উত্তরপ্রদেশে পরীক্ষামূলকভাবে নতুন উদ্যোগে ট্রেন চলাচলের সময় ড্রোন ক্যামেরায় নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। Railway Protection Force ও GRP-কে ট্রেনের গতিবিধি ড্রোনে পর্যবেক্ষণ করে ছবি ও ভিডিও উচ্চপদস্থ কর্তাদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *