আমুদরিয়া নিউজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে তিনি জানান, আমেরিকা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং উপযুক্ত সময়ে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এই মন্তব্যটি আসে ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে প্রায় ২১ ঘণ্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পরপরই। বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।