আমুদরিয়া নিউজ : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে মদের ব্যবসায় বড় ধাক্কা লেগেছে, যার প্রভাব পড়েছে বিয়ার বাজারেও। কাঁচের বোতল ও অ্যালুমিনিয়াম ক্যানের খরচ বেড়ে যাওয়ায় সমস্যা বাড়ছে। এই পরিস্থিতিতে ১০% আমদানি শুল্ক সাময়িকভাবে তুলে নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছে ফেডারেশন অফ ইউরোপিয়ান বিজনেসেস ইন ইন্ডিয়া। জানা গিয়েছে,পার্নো রিকার্ড, অ্যানহাইজার বুশ ইনবেভ, হাইনেকেন ও কার্লসবার্গের মতো বড় সংস্থাগুলিও এই দাবির সঙ্গে যুক্ত।