প্রাণে রক্ষা পাওয়াটাই যেন অভিশাপ শ্বেতার জীবনে

আমুদরিয়া নিউজ : ২৯ মার্চ তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে দুর্ঘটনায় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মর্মান্তিক মৃত্যু টলিউডে গভীর শোকের ছায়া ফেলেছে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই তাঁর মৃত্যু ঘটে। এই ঘটনায় ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন ভক্ত, সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা।

ঘটনার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র, যিনি বেঁচে ফেরায় নানা প্রশ্ন উঠেছে। তাঁর এই বেঁচে যাওয়া নিয়েই তৈরি হয়েছে বিতর্ক এবং অনেকেই তাঁকে দায়ী করে কাঠগড়ায় তুলেছেন।

এই কঠিন পরিস্থিতিতে শ্বেতার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী, যা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *